দেখুন, Deshi CRM কীভাবে কাজ করে
চ্যানেল কানেক্ট থেকে শুরু করে AI উত্তর, ব্রডকাস্ট আর রিপোর্ট পর্যন্ত পুরো সিস্টেম, সহজ বাংলায় কয়েক মিনিটে।
- চ্যানেল কানেক্ট করা
- AI ও অটোমেশন সেটআপ
- ব্রডকাস্ট ও রিপোর্ট
সব চ্যানেলের চ্যাট আর Facebook লিড, সরাসরি এক ইনবক্সে।
Facebook, Messenger, Instagram, WhatsApp, Telegram, TikTok আর YouTube-এর মেসেজ ও কমেন্ট, সাথে Facebook Lead Ads-এর প্রতিটি লিড, এক জায়গায় আসে। AI বাংলায় উত্তর দেয়, অটোমেশন ফলো-আপ করে, আপনি থাকুন নিশ্চিন্ত।
একজন কাস্টমার, সব চ্যানেলে এক প্রোফাইল
কেউ Facebook Lead Ads-এ ফর্ম পূরণ করল, TikTok-এ প্রশ্ন করল, YouTube-এ কমেন্ট দিল, তারপর WhatsApp-এ পেমেন্টের কথা বলল। Deshi CRM সব চ্যানেলের কথা একই মানুষের প্রোফাইলে জুড়ে দেয়, তাই পুরো ইতিহাস এক জায়গায় থাকে।
- সব মেসেজ এক লিস্টেচ্যানেল অনুযায়ী ফিল্টার, অপঠিত আর আমার চ্যাট আলাদা করে দেখুন।
- টিমে ভাগ করে কাজচ্যাট অ্যাসাইন করুন, ইন্টারনাল নোট রাখুন, একই চ্যাটে দুজনের উত্তর দেওয়া বন্ধ।
- ২৪ ঘণ্টার টাইমারMeta-র মেসেজিং উইন্ডো কখন বন্ধ হবে তা প্রতিটি চ্যাটে দেখা যায়।
- প্রথম সোর্স
- Facebook Lead Ads
- স্টেজ
- ভর্তি সম্পন্ন
- মোট মেসেজ
- ৪২
আপনি ঘুমালেও কাজ চলবে
একই প্রশ্নের উত্তর বারবার দেওয়া, শত শত লিডকে আলাদা করে মেসেজ করা, কে উত্তর দেয়নি মনে রাখা। এসব কাজ সিস্টেমকে দিয়ে দিন।
AI এজেন্ট বাংলায় উত্তর দেয়, ২৪ ঘণ্টা
আপনার কোর্স বা প্রোডাক্টের তথ্য, দাম আর অফার একবার দিয়ে দিন। AI শুধু সেই তথ্য থেকেই উত্তর দেবে, আর জটিল প্রশ্ন এলে আপনার টিমের কাছে পাঠাবে।
- বাংলা, ইংরেজি আর বাংলিশ বোঝে
- লিডকে প্রশ্ন করে আগ্রহ যাচাই করে, উত্তর প্রোফাইলে সেভ করে
- রাগান্বিত কাস্টমার বা পেমেন্ট সমস্যায় মানুষের হাতে দেয়
এক ক্লিকে শত শত লিডকে অফার
ট্যাগ, ক্যাম্পেইন বা স্টেজ দিয়ে অডিয়েন্স বাছুন। Messenger আর Instagram-এ গত ২৪ ঘণ্টায় যারা সক্রিয়, সিস্টেম শুধু তাদের কাছেই পাঠায়। এতে পেজ নিরাপদ থাকে।
- নাম দিয়ে পার্সোনালাইজড মেসেজ, ছবি ও বাটন
- পরে পাঠানোর জন্য শিডিউল
- কে পড়েছে, কে ক্লিক করেছে তার রিপোর্ট
{{first_name}}! অক্টোবর ব্যাচে আজ রাত ১২টা পর্যন্ত ২০% ছাড়। সিট মাত্র ৬০টি।
এখনই ভর্তি হোন
অ্যাডের কমেন্ট থেকে সরাসরি ইনবক্সে
কেউ "দাম কত" লিখলে AI পাবলিক রিপ্লাই দেয় এবং তাকে ইনবক্সে বিস্তারিত পাঠায়। স্প্যাম, লিংক বা গালি থাকলে কমেন্ট লুকিয়ে ফেলে। Facebook, Instagram, TikTok আর YouTube-এর কমেন্ট একই জায়গা থেকে সামলানো যায়।
- কিওয়ার্ড দিয়ে নিজের রুল তৈরি করুন
- কমেন্টকারী অটোমেটিক কন্টাক্ট হয়ে যায়
- Facebook, Instagram, TikTok ও YouTube-এ কাজ করে
কোনো লিড ঠান্ডা হতে দেবে না
নতুন লিড এলে কী হবে, উত্তর না দিলে কখন মনে করিয়ে দেবে, কাকে অ্যাসাইন হবে, সব রুল একবার সেট করুন।
- লিড আসার সাথে সাথে স্বাগত মেসেজ
- উইন্ডো বন্ধ হওয়ার আগে অটো রিমাইন্ডার
- ট্যাগ আর স্টেজ নিজে থেকেই আপডেট
একবার লিখুন, সব প্ল্যাটফর্মে পোস্ট
পোস্ট, ছবি বা ভিডিও একবার তৈরি করে Facebook পেজ, Instagram, TikTok, YouTube আর Telegram চ্যানেলে একসাথে পাঠান। এখনই পোস্ট করুন, নির্দিষ্ট সময়ে শিডিউল করুন, অথবা অটো পোস্ট কিউ চালু রাখুন।
- প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা ক্যাপশন ও হ্যাশট্যাগ
- কনটেন্ট ক্যালেন্ডারে পুরো সপ্তাহের পোস্ট এক নজরে
- অটো পোস্ট: কিউতে রাখা পোস্ট নির্দিষ্ট সময়ে নিজে থেকেই যায়
দ্রুত উত্তর আর নিয়মিত ফলো-আপ মানেই বেশি বিক্রি
অ্যাডে টাকা খরচ করে পাওয়া লিডের বড় অংশ হারিয়ে যায় দেরিতে উত্তর আর ফলো-আপ না করার কারণে। ইউনিফাইড চ্যাট আর অটোমেশন সেই ফাঁকগুলো বন্ধ করে।
লিড থেকে কাস্টমার: এক মাসের ফানেল
উদাহরণ হিসাব · ১,০০০ লিডকোন অ্যাড থেকে আসলে বিক্রি আসছে
উদাহরণ রিপোর্ট · কলামে চাপ দিয়ে সাজানবাজেট সেই অ্যাডে বাড়ান যেটা শুধু লিড নয়, বিক্রি এনে দিচ্ছে।
প্রথম রিপ্লাই সবার আগে
যে বিজনেস আগে উত্তর দেয়, কাস্টমার সাধারণত তার কাছেই কেনে। AI রাত-দিন প্রথম উত্তর দিয়ে রাখে।
ফলো-আপ নিজে থেকেই
রিমাইন্ডার, ট্যাগ আর অ্যাসাইনমেন্ট অটো হয়, তাই কোনো আগ্রহী লিড খাতার পাতায় হারায় না।
কী কাজ করছে, স্পষ্ট
কোন চ্যানেল, কোন অ্যাড, কোন এজেন্ট বেশি বিক্রি আনছে, ড্যাশবোর্ডেই দেখা যায়।
তিন ধাপে শুরু
কোনো কোডিং বা টেকনিক্যাল জ্ঞান লাগবে না। ধাপে চাপ দিয়ে দেখুন কী হয়।
- Facebook পেজ
- Messenger
- TikTok
- YouTube
- AI অটো-রিপ্লাই (বাংলা)
- কমেন্টে অটো রিপ্লাই ও DM
- নতুন লিডে স্বাগত মেসেজ
- ২০ ঘণ্টায় রিমাইন্ডার
- নতুন লিড · Facebook Lead AdsAI স্বাগত মেসেজ পাঠিয়েছে
- নুসরাত: “ভর্তি হতে চাই”রাফিকে অ্যাসাইন করা হয়েছে
- বিক্রি সম্পন্ন · ৳২,৮০০পাইপলাইন: ভর্তি সম্পন্ন
আজই শুরু করুন, ৩ দিন ফ্রি
প্ল্যান শুরু মাসে ৳১,৪৯৯ থেকে। SSLCommerz দিয়ে bKash, Nagad বা কার্ডে পেমেন্ট। যেকোনো সময় বাতিল করা যায়।
