হাজারো লিডে এক ক্লিকে মেসেজ, ২৪ ঘণ্টার নিয়ম মেনে।
Facebook, Messenger, Instagram, WhatsApp আর Facebook Lead Ads-এর সব লিড একসাথে বেছে নিন। অফার, পণ্য বা কোর্সের মেসেজ টেমপ্লেট দিয়ে অটোমেটিক পাঠান, আর লাইভ রিপোর্টে দেখুন কতজন দেখেছে আর রিপ্লাই দিয়েছে।
- অডিয়েন্স বাছাইসব প্ল্যাটফর্মের লিড · ৫,০০০ জন
- ২৪ ঘণ্টার নিয়ম চেকMessenger ও Instagram-এ উইন্ডো খোলা, WhatsApp-এ অনুমোদিত টেমপ্লেট
- টেমপ্লেট মেসেজকোর্স প্রোমো · নাম দিয়ে পার্সোনালাইজড
- অটো সেন্ডপ্ল্যাটফর্মের সীমা মেনে ধাপে ধাপে
- রিপ্লাই এলেAI উত্তর দেয় + “আগ্রহী” ট্যাগ
আসসালামু আলাইকুম {{first_name}}! অক্টোবর ব্যাচে আজ রাত ১২টা পর্যন্ত ২০% ছাড়। সিট মাত্র ৬০টি।
- নুসরাতভর্তি হতে চাই
- রাফিদাম কি ২,৮০০ টাকাই?
- মিমঅফার কতদিন চলবে?
- সাকিবbKash নম্বরটা দিন
প্রতিটি কমেন্ট থেকে লিড, AI সামলায় সব প্ল্যাটফর্মে
অ্যাড বা পোস্টে শত শত কমেন্ট আসে। AI প্রতিটি পড়ে বোঝে, প্রশ্নের উত্তর দেয়, আগ্রহীদের ইনবক্সে টেনে আনে আর স্প্যাম লুকিয়ে ফেলে। Facebook, Instagram, YouTube আর TikTok, সব এক জায়গা থেকে।
প্রশ্নের উত্তর কমেন্টেই, আপনার ব্র্যান্ডের ভাষায়।
কমেন্টকারীকে DM, সাথে সাথে খোলে ২৪ ঘণ্টার উইন্ডো।
লিংক, প্রতারণা আর অশালীন কমেন্ট অটো হাইড।
“দাম”, “লিংক”, “ভর্তি” লিখলেই নির্দিষ্ট উত্তর।
প্রতিটি আগ্রহী কমেন্টকারী CRM-এ লিড হয়।
একই নিয়মে TikTok ভিডিওর কমেন্টও সামলায়।
ইউনিফাইড ইনবক্স
আটটা চ্যানেলের সব কথোপকথন আর কমেন্ট একটা স্ক্রিনে। কাস্টমার যেখান থেকেই লিখুক, উত্তর যায় সেখানেই।
Facebook Messenger
পেজের সব ইনবক্স মেসেজ, ছবি, ভয়েস আর ফাইলসহ।
Instagram DM
Instagram বিজনেস অ্যাকাউন্টের মেসেজ আর স্টোরি রিপ্লাই।
WhatsApp Business
অফিশিয়াল WhatsApp Business API দিয়ে চ্যাট ও টেমপ্লেট মেসেজ।
Telegram বট
আপনার বট যুক্ত করুন, সাবস্ক্রাইবারদের সাথে সরাসরি চ্যাট।
TikTok মেসেজ ও কমেন্ট
TikTok বিজনেস অ্যাকাউন্টের DM আর ভিডিওর কমেন্ট ইনবক্সেই।
YouTube কমেন্ট
চ্যানেলের সব ভিডিওর কমেন্ট দেখুন, উত্তর দিন, স্প্যাম লুকান।
পোস্ট ও অ্যাড কমেন্ট
Facebook, Instagram, TikTok আর YouTube-এর কমেন্ট ইনবক্সেই দেখুন ও উত্তর দিন।
সেভ করা উত্তর
"/" চাপলেই দাম, পেমেন্ট নিয়ম, ঠিকানার মতো রেডি উত্তর।
২৪ ঘণ্টা উইন্ডো টাইমার
কোন চ্যাটে আর কতক্ষণ প্রোমোশনাল মেসেজ পাঠানো যাবে, প্রতিটিতে দেখা যায়।
স্মার্ট ফিল্টার
চ্যানেল, অপঠিত, আমার চ্যাট, ট্যাগ বা স্টেজ দিয়ে দ্রুত খুঁজুন।
কন্টাক্ট ও লিড ম্যানেজমেন্ট
প্রতিটি চ্যাট আর লিড ফর্ম নিজে থেকেই কন্টাক্ট হয়। খাতা বা Excel আর লাগবে না।
Facebook Lead Ads অটো সিঙ্ক
Facebook লিড ফর্ম জমা হওয়ার এক মিনিটের মধ্যে CRM-এ, ক্যাম্পেইনের নামসহ।
ডুপ্লিকেট মার্জ
একই ফোন বা ইমেইল আবার এলে নতুন কন্টাক্ট না বানিয়ে পুরনোটার সাথে যুক্ত করে।
সেলস পাইপলাইন
নতুন, আগ্রহী, পেমেন্ট বাকি, ভর্তি। ড্র্যাগ করে স্টেজ বদলান।
ট্যাগ ও কাস্টম ফিল্ড
কোর্সের নাম, ব্যাচ, পেমেন্ট স্ট্যাটাসের মতো নিজের তথ্য যোগ করুন।
ইমপোর্ট ও এক্সপোর্ট
পুরনো লিডের CSV আপলোড করুন, দরকার হলে ডাউনলোড করুন।
কন্টাক্ট টাইমলাইন
একজন মানুষের সব চ্যানেলের কথা, নোট আর কেনাকাটা এক পাতায়।
অটোমেশন ও ব্রডকাস্ট
একবার রুল সেট করুন, প্রতিদিনের রিপিটেটিভ কাজ সিস্টেম করবে।
ব্রডকাস্ট
ট্যাগ বা ক্যাম্পেইন ধরে অফার পাঠান, ২৪ ঘণ্টার নিয়ম মেনে।
শিডিউল মেসেজ
ঈদ অফার বা ক্লাস রিমাইন্ডার আগেই লিখে রাখুন, সময়মতো যাবে।
কিওয়ার্ড ট্রিগার
কেউ "দাম" লিখলে দামের কার্ড, "ঠিকানা" লিখলে ম্যাপ, অটোমেটিক।
অটো ফলো-আপ
নির্দিষ্ট সময় উত্তর না এলে রিমাইন্ডার, তারপর এজেন্টকে অ্যাসাইন।
কমেন্ট থেকে DM
পোস্টে কমেন্ট করলেই ইনবক্সে প্রাইভেট মেসেজ, লিড হয়ে যায় কন্টাক্ট।
অটো অ্যাসাইনমেন্ট
চ্যানেল বা ভাষা অনুযায়ী নতুন চ্যাট সঠিক এজেন্টের কাছে।
অটো পোস্ট ও শিডিউল
CRM থেকেই সব সোশ্যাল মিডিয়ায় পোস্ট। একবার লিখুন, সব প্ল্যাটফর্মে সময়মতো যাবে।
সব প্ল্যাটফর্মে একসাথে
Facebook পেজ, Instagram, TikTok, YouTube আর Telegram চ্যানেলে এক ক্লিকে পোস্ট।
শিডিউল পোস্ট
দিন আর সময় ঠিক করে দিন, পোস্ট নিজে থেকেই প্রকাশ হবে।
অটো পোস্ট কিউ
পোস্টগুলো কিউতে রাখুন, প্রতিদিন নির্দিষ্ট সময়ে একটা করে অটো যাবে।
ছবি, ভিডিও ও রিলস
ছবি, ভিডিও, রিলস আর শর্টস আপলোড করে সরাসরি পোস্ট।
প্ল্যাটফর্মভিত্তিক ক্যাপশন
প্রতিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা লেখা ও হ্যাশট্যাগ রাখা যায়।
কনটেন্ট ক্যালেন্ডার
পুরো সপ্তাহ বা মাসের পোস্ট ক্যালেন্ডারে দেখুন, ড্র্যাগ করে সময় বদলান।
AI এজেন্ট
আপনার বিজনেসের তথ্য শিখে বাংলায় উত্তর দেয়। কখন থামতে হবে, সেটাও জানে।
বাংলায় AI রিপ্লাই
বাংলা, ইংরেজি, বাংলিশ। কাস্টমার যে ভাষায় লেখে, সেভাবেই উত্তর।
নিজস্ব জ্ঞানভান্ডার
PDF, টেক্সট বা ওয়েবসাইট দিন। AI শুধু সেখান থেকেই তথ্য দেবে।
AI কমেন্ট মডারেশন
Facebook, Instagram, TikTok ও YouTube-এ প্রশ্নে রিপ্লাই, প্রশংসায় ধন্যবাদ, স্প্যাম আর গালিতে হাইড।
লিড কোয়ালিফিকেশন
প্রশ্ন করে আগ্রহ আর বাজেট জেনে নেয়, উত্তর প্রোফাইলে সেভ করে।
মানুষের কাছে হস্তান্তর
জটিল বা স্পর্শকাতর বিষয়ে AI থেমে যায় এবং টিমকে জানায়।
টেস্ট চ্যাট
চালু করার আগে নিজে প্রশ্ন করে দেখুন AI কী উত্তর দিচ্ছে।
নিরাপত্তা ও নিয়ম মেনে চলা
আপনার পেজ আর কাস্টমারের ডাটা দুটোই সুরক্ষিত।
Meta অফিশিয়াল API
কোনো আনঅফিশিয়াল টুল নয়, তাই পেজ ব্যানের ঝুঁকি থাকে না।
২৪ ঘণ্টা নিয়মের সুরক্ষা
উইন্ডোর বাইরের কাউকে প্রোমোশনাল মেসেজ সিস্টেম নিজেই আটকায়।
এনক্রিপ্টেড ডাটা
সব অ্যাক্সেস টোকেন এনক্রিপ্ট করা, প্রতিটি বিজনেসের ডাটা আলাদা।
আনসাবস্ক্রাইব সম্মান
কেউ "STOP" লিখলে ব্রডকাস্ট লিস্ট থেকে অটো বাদ।
টিম ও রিপোর্ট
কে কী করছে আর কোথা থেকে বিক্রি আসছে, এক নজরে।
টিম মেম্বার ও রোল
অ্যাডমিন, এজেন্ট। কে কোন চ্যাট বা ডাটা দেখবে, ঠিক করুন।
ইন্টারনাল নোট
কাস্টমার দেখবে না, টিমের জন্য চ্যাটের ভেতরেই নোট।
রেসপন্স টাইম রিপোর্ট
গড়ে কত দ্রুত উত্তর যাচ্ছে, এজেন্ট অনুযায়ী।
ক্যাম্পেইন রিপোর্ট
কোন অ্যাড থেকে কত লিড আর কত বিক্রি, কনভার্শনসহ।
ড্যাশবোর্ড
আজকের লিড, খোলা চ্যাট, ব্রডকাস্ট ফলাফল, এক পাতায়।
মোবাইল থেকে ব্যবহার শীঘ্রই অ্যাপ
ফোনের ব্রাউজারে পুরো ইনবক্স চলে। আলাদা অ্যাপ আসছে।
পুরো টিম আর প্রতিটি লিডের হিসাব, এক স্ক্রিনে
কতগুলো লিড এলো, কত দ্রুত উত্তর গেল, কে কতটা বিক্রি করল আর কোন চ্যানেল কাজ করছে, সব লাইভ। সময়কাল বদলে দেখুন।
কোন চ্যানেলে কী করা যায়
প্রতিটি চ্যানেলের নিজস্ব নিয়ম আছে। Deshi CRM সেগুলো মেনেই কাজ করে।
| চ্যানেল | চ্যাট | AI রিপ্লাই | কমেন্ট অটোমেশন | ব্রডকাস্ট | অটো পোস্ট |
|---|---|---|---|---|---|
| Messenger | ২৪ ঘণ্টার মধ্যে | Facebook পেজে | |||
| ২৪ ঘণ্টার মধ্যে | |||||
| – | অনুমোদিত টেমপ্লেট | – | |||
| Telegram | – | যেকোনো সময় | চ্যানেলে | ||
| TikTok | – | ||||
| YouTube | কমেন্টে | – | |||
| Facebook Lead Ads | কল লিস্ট | – | – | ফোন / WhatsApp | – |
সব ফিচার ৩ দিন ফ্রি ব্যবহার করুন
ট্রায়ালে প্রো প্ল্যানের সব কিছু খোলা থাকে। পছন্দ না হলে কোনো চার্জ নেই।
